গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫০ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫০

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ক্যাশ অফিসার মো. শহীদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা মো. জিন্নাহ হোসেন, রেজাউল হক ও মো. শরীফ উদ্দীন এবং নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ ও আবদুল হাই। তাদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ৯১ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। এরই মধ্যে ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশ করে ভুয়া এফডিআর, চেক জালিয়াতি ও ভুয়া ডিপোজিট স্লিপের মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছেন। হিসাবের তথ্য পরিবর্তন করে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০-এর বেশি বলে মনে করছে দুদক।

অভিযুক্তদের মধ্যে মো. শহীদুজ্জামানকে ৪ অক্টোবর গ্রেফতার করে দুদক। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকাল ৭ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে শ্রীনগর থানা পুলিশের সহযোগিতায় বাকি পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধান দল ঘটনাস্থলে থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বক্তব্য গ্রহণ করছে। এই অনুসন্ধান শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে দুদকের পক্ষ থেকে মামলা করা হবে।

/এএম/ 
সম্পর্কিত
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
সর্বশেষ খবর
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
সিনেমার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দুলকার সালমান
নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে কেন মেতেছে বিশ্ব?
নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে কেন মেতেছে বিশ্ব?
ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর হলেও ফজলে করিম ছিলেন অন্য আসনের এমপি: ট্রাইব্যুনালে আইনজীবী
ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর হলেও ফজলে করিম ছিলেন অন্য আসনের এমপি: ট্রাইব্যুনালে আইনজীবী
ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, পাঁচ মাসের সন্তানকে কীভাবে বাঁচাবো?
পেটে গজ রেখেই সেলাইয়ের পাঁচ মাস পর মৃত্যু ওরা আমার স্ত্রীকে মেরে ফেলেছে, পাঁচ মাসের সন্তানকে কীভাবে বাঁচাবো?
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে