এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা

‘২৮ জুন থেকে এনবিআর শাটডাউন কর্মসূচি বহাল থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জুন ২০২৫, ২১:৫৯আপডেট : ২৭ জুন ২০২৫, ২২:০৮

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, শনিবার (২৮ জুন) থেকে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের অধীনে সব দফতরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে রাজস্ব সংস্কার দাবিতে ঢাকা এবং সারা দেশ থেকে শান্তিপূর্ণ ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা যৌথভাবে এসব কর্মসূচির ঘোষণা দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত ২৭ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন প্রসঙ্গে কিছু পর্যবেক্ষণ দেওয়া হলেও, ২৬ জুন অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। ফলে ঐ সভায় সংগঠনের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় আন্তর্জাতিক যাত্রীসেবা ‘কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে। তবে অন্যান্য কার্যক্রম পূর্বঘোষিত কর্মসূচির আলোকে বন্ধ থাকবে।

সংগঠনটি দাবি করেছে, তাদের চলমান আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং দেশ ও দশের স্বার্থে যৌক্তিক দাবির ভিত্তিতেই এই কর্মসূচি পালিত হচ্ছে। এনবিআরের কাঠামোগত সংস্কার, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির উদ্যোগ এবং বর্তমান চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আরও জানিয়েছে, তারা সংকট সমাধানে যে কোনও সময় অর্থ উপদেষ্টার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। সেইসঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে এই বিষয়ে প্রধান উপদেষ্টার ‘সানুগ্রহ হস্তক্ষেপ’ কামনা করেছে পরিষদটি।

উল্লেখ্য, এনবিআরের আওতাধীন তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ—আয়কর, ভ্যাট ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত কয়েক মাস ধরেই দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আন্দোলনের ফলে রাজস্ব আদায় কার্যক্রম ও দাফতরিক সেবা ব্যাহত হওয়ায় সম্প্রতি এনবিআর থেকেও দফতরে উপস্থিতির বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের