৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়ালো রেমিট্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৮:০৭আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:৩১

২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে। চলতি জুন মাসের ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে (১-২৮ জুন ২০২৪) পাঠানো ২,৩৭২ মিলিয়ন ডলারের চেয়ে ৭.১ শতাংশ বেশি।

রবিবার (২৯ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, শুধু গত তিন দিনে (২৬ থেকে ২৮ জুন) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার, যা মাসের শেষভাগে আরও প্রবাহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০,০৪৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩-২৮ জুন ২০২৪) এই অঙ্ক ছিল ২৩,৭৪৫ মিলিয়ন ডলার। ফলে বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৬.৫ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ প্রধান শ্রমবাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপৎ পদক্ষেপ এবং রেমিট্যান্স প্রেরণে ডিজিটাল চ্যানেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী অর্থবছরে এই ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি