কবে থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৫, ২০:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২১:৪২

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক আগামী ৮ আগস্ট সকাল ১০টা ১ মিনিট থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অনুসারে, সইয়ের দিন বাদ দিয়ে সাত দিন পর থেকে এই শুল্কহার কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী, শুল্ক কার্যকরের সময় নির্ধারিত হয়েছে রাত ১২টা ১ মিনিট। সেই হিসাবে বাংলাদেশ সময় হবে সকাল ১০টা ১ মিনিট। এই সময়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছানো কিংবা গুদাম থেকে ছাড় করা পণ্যের ওপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।

তবে শর্তসাপেক্ষে কিছু পণ্য নতুন শুল্কহার থেকে অব্যাহতি পাবে।

হোয়াইট হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ আগস্ট রাত ১২টা ১ মিনিটের মধ্যে (ইটি সময়) যদি কোনও পণ্য জাহাজে লোড হয়ে ট্রানজিটে থাকে এবং ৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে যুক্তরাষ্ট্রের গুদাম থেকে ছাড় করা হয়, তাহলে সেই পণ্যের ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে না।

এর আগে ৩১ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়, পূর্বঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রফতানি পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে ৯ এপ্রিল তিন মাসের জন্য সেই শুল্ক স্থগিত রাখা হয়, যাতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়।

এই সময়সীমা শেষ হয় ৯ জুলাই। তার আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প জানান, শুল্ক হার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সময় ৩১ জুলাইয়ের মধ্যে একটি আলোচনার চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ৩৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হার চূড়ান্ত করা হয় এবং তা ৮ আগস্ট থেকে কার্যকর হচ্ছে।

বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার। বছরে প্রায় ৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয় দেশটিতে। বিপরীতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম