পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৮:৩১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:৩১

স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চাহিদা ও জোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবেন, সেখান থেকেই অনুমতি দেওয়া হবে। আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। দাম কমাতে আমাদের যতটুকু আমদানি করা দরকার, ততোটুকুই আমদানি করা হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনও দেশ নেই।’

গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা টাকা বেড়ে যাওয়ায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে আমদানির দিনক্ষণ ও পরিমাণ এখনও জানানো হয়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বলার সুযোগ নেই। শুল্ক কমানোর সব প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা আশা করছি ইতিবাচক ফলাফল আসবে, যদিও বিষয়টি অনেকটাই নির্ভর করে যারা এটি আরোপ করেছেন তাদের ওপর। বাণিজ্য ঘাটতিও কমবে।

ভারতের নিষেধাজ্ঞায় কোনও প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
নৈতিকতার প্রশ্নে কখনও আপস করিনি: বাণিজ্য উপদেষ্টা
দয়া করে আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম