বাংলাদেশের সবুজ যাত্রায় নতুন মাইলফলক, আরও ৫ লিড সার্টিফায়েড পোশাক কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৪:০২আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৪:০২

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত সবুজ শিল্পায়নের পথে আরেকটি গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি থেকে লিড সার্টিফিকেশন পেয়েছে আরও ৫টি কারখানা। এর ফলে দেশে মোট লিড সার্টিফায়েড কারখানার সংখ্যা দাঁড়ালো ২৫৮টি, যার মধ্যে ১০৯টি প্লাটিনাম ও ১৩৩টি গোল্ড সার্টিফিকেটপ্রাপ্ত। এতে আবারও প্রমাণিত হলো, পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানে রয়েছে।

নতুন যে পাঁচটি কারখানা লিড সার্টিফিকেশন পেয়েছে, সেগুলো হলো—

১. সাউথ অ্যান্ড সোয়েটার কো. লিমিটেড (আশুলিয়া, ঢাকা) – প্লাটিনাম, ৮৫ পয়েন্ট
২. পুরবানি ফ্যাশন লিমিটেড (বেলকুচি, সিরাজগঞ্জ) – প্লাটিনাম, ৮৩ পয়েন্ট
৩. কেডিএস ফ্যাশন লিমিটেড (নাসিরাবাদ, চট্টগ্রাম) – প্লাটিনাম, ৮৪ পয়েন্ট

৪. রাইদা কালেকশনস লিমিটেড (ভালুকা, ময়মনসিংহ) – প্লাটিনাম, ৯০ পয়েন্ট
৫. টেক্সইউরোপ বিডি লিমিটেড (গাজীপুর) – গোল্ড, ৭০ পয়েন্ট

উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড ভবনের মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের, যা বৈশ্বিক অঙ্গনে দেশের অসাধারণ সবুজ পারফরম্যান্সের প্রতিফলন।

শিল্পের এই অর্জন এসেছে এমন সময়ে, যখন আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ব্যবসার ধারাবাহিকতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবুও উদ্যোক্তারা টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিতে বিনিয়োগ অব্যাহত রেখেছেন, যা তাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও স্থিতিশীলতার প্রমাণ।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘প্রতিটি নতুন সবুজ কারখানা কেবল একটি সার্টিফিকেশন নয়—এটি আমাদের পরিবেশগত প্রভাব কমানোর, সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়ানোর এবং টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি পূরণের সাক্ষ্য।’

বাংলাদেশের পোশাক শিল্প আজ শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং বিশ্বে সবুজ ও দায়িত্বশীল উৎপাদনের ভবিষ্যত গঠনে নেতৃত্ব দিচ্ছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের