এলডিসি থেকে উত্তরণে সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৪:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৪:৩৮

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা আরও তিন থেকে পাঁচ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের মতে, প্রস্তুতির অভাব, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতার কারণে এই অতিরিক্ত সময় বাংলাদেশের জন্য জরুরি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক সেমিনারে এ দাবি ওঠে। অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও গবেষকরা অংশ নেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণকে সমর্থন করি, কিন্তু প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।

তিনি জানান, গত বছরের আগস্ট থেকে চলমান অস্থিরতা ও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনি পরিবেশ ব্যবসায়ীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর পক্ষে পাঁচটি যুক্তি তুলে ধরেন। এগুলো হলো– বাণিজ্যে উন্নত দর-কষাকষির সুযোগ সৃষ্টি; তৈরি পোশাকের বাইরে রফতানি বৈচিত্র্য আনা; শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা; বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রতিষ্ঠানের সক্ষমতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি।

মাহবুবুর রহমান সতর্ক করে বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে রফতানি পণ্যে গড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। জিএসপি ও অন্যান্য বাণিজ্য সুবিধা না পেলে রফতানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত হ্রাসের ঝুঁকি রয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার ও গবেষক সানিয়া রেইড স্মিথ। অনুষ্ঠানে আরও ছিলেন– এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।

অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন– পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ।

/জিএম/আরকে/
সম্পর্কিত
মূল্যস্ফীতি না বাড়িয়ে সতর্ক বাজেটের আহ্বান, ব্যাংকঋণ নির্ভরতা কমানোর তাগিদ
ব্যবসাবান্ধব দল হিসেবে বিএনপির ওপর ব্যবসায়ীদের আস্থা আছে: আমির খসরু
দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম