ব্র্যাক ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৮:০৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:০৮

ব্র্যাক ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং ও কমপ্লায়েন্স ট্রেনিং বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেডের ‘ইউরোপিয়ান পারস্পেক্টিভ অফ এএমএল/সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক অ্যান্ডি মানি লন্ডারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক সাজান এক্সচেঞ্জ যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এবং বিকাশ’র কর্মকর্তাদের ইউরোপিয়ান নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী মানি লন্ডারিং প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জের ইউরোপিয়ান কমপ্লায়েন্স কনসালটেন্ট ইভান ক্যাস্টিলো।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, চিফ অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন আহমাদ প্রমুখ।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের