হজ নিবন্ধনের অর্থ জমায় সুবিধা: শনিবার খোলা থাকবে কিছু ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ সোমবার (৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করতে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আগামী ১১ অক্টোবর, শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।

একইসঙ্গে, ১২ অক্টোবর পর্যন্ত লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৩ আগস্ট সরকারি ও বেসরকারি উভয় খাতে হজ কার্যক্রম পরিচালনা ও নিবন্ধন ফি সংগ্রহের অনুমোদন দেওয়া হয় ৩৩টি বাণিজ্যিক ব্যাংককে।

ব্যাংকগুলো হলো— সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাক-নিবন্ধনের অর্থ প্রতি ৩০ দিনে একবার সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজযাত্রীর বিপরীতে কোনও হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না।

এছাড়া, হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে, যা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত খাত ছাড়া অন্য কোথাও ব্যবহার বা স্থানান্তর করা যাবে না।

‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত)’-এর বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
বন্ধ শিল্প-সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়নে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি