স্বর্ণের ভরি ২ লাখ ৯ হাজার ১০১ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৫, ২১:৪১আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২১:৪১

বাংলাদেশে স্বর্ণের দাম আবারও রেকর্ড পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। এবার প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে ৬ হাজার ৯০৭ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ২,০৯,১০১ টাকায়। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ দাম স্বর্ণের।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের (তেজাবি সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের দামও নির্ধারিত হয়েছে:

  • ২১ ক্যারেট সোনা: প্রতিভরি ১,৯৯,৫৯৪ টাকা
  • ১৮ ক্যারেট সোনা: প্রতিভরি ১,৭১,০৮৮ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা: প্রতিভরি ১,৪২,৩০১ টাকা

সোনার সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী:

  • ২২ ক্যারেট রুপা: প্রতিভরি ৪,৬৫৪ টাকা
  • ২১ ক্যারেট রুপা: প্রতিভরি ৪,৪৪৪ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: প্রতিভরি ৩,৮০২ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: প্রতিভরি ২,৮৫৮ টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠাপড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম