অনলাইন জুয়ার লেনদেন বন্ধে এমএফএসগুলোকে জরুরি নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৫, ১৪:১২আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৪:১২

অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন বন্ধ করতে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ১৩টি এমএফএস অপারেটরকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর একটি তালিকা প্রণয়ন, টাস্কফোর্স গঠন এবং এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জুয়া-সংক্রান্ত অভিযোগ নিবন্ধনের জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন খোলার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে কড়া অবস্থান নেওয়ার পাশাপাশি সমস্যার পর্যালোচনার অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর সাতটি এমএফএস অপারেটরের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে—চলমান নিয়ন্ত্রণ, মনিটরিং ব্যবস্থার সক্ষমতা ও প্রয়োজনীয় সহায়তা আলোচনা করা হবে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা
এলসি ছাড়াই কাঁচামাল আমদানির পথ খুলছে, ব্যবসা সহজে নতুন নির্দেশনা
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
সর্বশেষ খবর
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
কারাগারেই শুরু হয়েছিল ও. হেনরির সাহিত্যজীবন
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী