মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ২২:৫১ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২২:৫১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ক্যাসিনো জুয়ার টাকা লেনদেনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারের একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম আলাল হোসেন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে। ধলডাঙা বাজারে তিনি মোবাইল ব্যাংকিয়ের ব্যবসা করেন। 

তবে পুলিশের দাবি, ওই যুবক মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে মূলত অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। শুধু বাংলাদেশ নয়, ভারতের ওপারেও তিনি জুয়ার টাকা রিচার্জ করে পাঠাতেন।

পুলিশ জানায়, ধলডাংগা বাজারে ছোট একটি মোবাইল ব্যাংকিংয়েরে দোকানের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা ও সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিবিড় নজরদারির পর নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটারে সংরক্ষিত জুয়া ও ক্যাসিনো সংক্রান্ত তথ্য উদঘাটন করা হয়। তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত যুবকের কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন, বেশ কিছু সিম, অনলাইন জুয়ায় সাইটে রিচার্জের কাজে ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন বা ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। বিরুদ্ধে জুয়া আইন-২০২৬ এর অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক