পোশাক শ্রমিকদের সব অভিযোগ দেখবে আরএসসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ১৬:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৬:২০

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ এখন থেকে নিষ্পত্তি করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। সংস্থাটি এতদিন শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল করলেও এবার তাদের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও বিস্তৃত করা হচ্ছে।

সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএসসির বোর্ড অব ডিরেক্টরস গত ২০ অক্টোবর এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন এই বিস্তৃত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (কম্প্রিহেনসিভ কমপ্লেইন্টস মেকানিজম-সিসিএম) কার্যকর হবে আগামী ১৬ নভেম্বর  থেকে।

এই উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিক ও ব্র্যান্ড—তিন পক্ষের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ ও স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ে উঠবে, যেখানে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা দ্রুত ও ন্যায্যভাবে সমাধান করা যাবে।

পেশাগত নিরাপত্তার পাশাপাশি নতুন এই ব্যবস্থায় এখন থেকে দেখা হবে—

  • অন্যায্য চাকরিচ্যুতি বা চুক্তি সংক্রান্ত অভিযোগ
  • বেতন, ভাতা ও ছুটির বিষয়
  • সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দরকষাকষি অধিকার
  • শিশুশ্রম, জোরপূর্বক শ্রম ও বৈষম্যের অভিযোগ।

দুই ধাপে বাস্তবায়ন

আরএসসি জানায়, নতুন এই ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে, ১৬ নভেম্বর থেকে ৫৮টি ব্র্যান্ড এবং ১,১৮৫টি কারখানা এই প্রক্রিয়ার আওতায় আসবে। ছয় মাস পর দ্বিতীয় ধাপে বাকি সব ব্র্যান্ড ও কারখানাকে অন্তর্ভুক্ত করা হবে।

আরএসসি জানিয়েছে, অংশীদার কারখানাগুলোর সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগ সফল করার মূল চাবিকাঠি। সংস্থাটি রূপান্তরকালীন সময়ে কারখানাগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেবে।

আরএসসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক বলেন, ‘কর্মক্ষেত্রে ন্যায্যতা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে এটি একটি বড় পদক্ষেপ। আমরা সবাই মিলে কাজ করতে চাই, যাতে অভিযোগ নিষ্পত্তি আরও সহজ ও বিশ্বাসযোগ্য হয়।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ