ইউপি ইস্যুতে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ নভেম্বর ২০২৫, ১৮:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৮:০৫

বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক সিস্টেমে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘সিবিএমএস’ নামের স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) এনবিআরের আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ আলোচনায় সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিবিএমএস চালু করে এনবিআর। বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটে সফটওয়্যারের ২৪টি অংশ ব্যবহার করে অনলাইনে সেবা দেওয়া হচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় অধিকাংশ প্রতিষ্ঠান এখনও হাতে লেখা (ম্যানুয়াল) পদ্ধতিতে ইউপি সংগ্রহ করছে। ফলে ১০ মাস পার হলেও সফটওয়্যারের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটি আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

দিনব্যাপী আলোচনায় তৈরি পোশাক, নিটপোশাক, অ্যাকসেসরিজ, টেক্সটাইল ও চামড়াজাত পণ্য খাতের পাঁচটি সংগঠন—বিজিএমইএ, বিকেএমইএ, বিগ্যাপমিইএ, বিটিএমএ ও এলএফএমইএবি—সিবিএমএস বাধ্যতামূলক করার বিষয়ে একমত হন। তারা প্রস্তাব করেন, সম্ভব হলে আগামী ১ ডিসেম্বর থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে করা হোক। এনবিআর জানিয়েছে, এ বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে।

সিবিএমএস বাধ্যতামূলক হলে যেসব সুবিধা মিলবে

  • এনবিআরের সেবা হবে আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক
  • বন্ডেড প্রতিষ্ঠানের সময় ও ব্যয় সাশ্রয় হবে
  • কাঁচামালের আগমন ও ব্যবহার–সংক্রান্ত সব হিসাব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে
  • কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমবে
  • বন্ড–সংক্রান্ত নানা জটিলতা ও বিরোধ অনেক কমে যাবে

এনবিআর বলছে, বন্ড ব্যবস্থাপনায় পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে। ধাপে ধাপে রাজস্ব ব্যবস্থাপনার সব ক্ষেত্রেই স্বয়ংক্রিয়তার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের