২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিরামিক এক্সপো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৩২আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৩২

আগামী ২৭ নভেম্বর থেকে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা-আইসিসিবি, কুড়িল, ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫’। ৪ দিনব্যাপী এশিয়ার অন্যতম এ আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ। চতুর্থবারের মতো এ আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠানসহ ৩০০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। এক্সপোতে থাকছে ৩টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, র‌্যাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমোনষ্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উম্মোচনের সুযোগ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম। এছাড়াও মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ ও আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক মো. জিয়াউল হক জিকু এবং মেলার প্রিন্সিপাল স্পন্সর কোম্পানি শেলটেক সিরামিকস্ লি. এর পরিচালক (সেলস অ্যান্ড মাকেটিং) সৈয়দ আব্দুল্লাহ জেমি, প্লাটিনাম স্পন্সর কোম্পানি ডিবিএল সিরামিকস্ লি. এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস লি. এর জেনারেল ম্যানেজার (সেলস্ অ্যান্ড মাকেটিং) মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিক ইন্ডা. লি. এর ম্যানেজার (ব্রান্ড) শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর আইসিসিবি’তে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়াও আগামী ২৯ নভেম্বর মেলার একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন।

বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, ‘দেশে ইতোমধ্যেই সিরামিক টেবিলওয়্যার, টাইলস্ ও স্যানিটারিওয়্যার এর ৭০টিরও অধিক শিল্প-কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজারে বিক্রয়ের পরিমাণ বার্ষিক প্রায় ৮ হাজার কোটি টাকা। গত ১০ বছরে সিরামিক খাতে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ। বিশ্বের প্রায় ৫০টিরও অধিক দেশে সিরামিক পণ্য রফতানি করে বছরে আয় প্রায় ৫০০ কোটি টাকা। এ খাতে রফতানি আয় বাড়ছে। বাড়ছে বিনিয়োগও। এই শিল্পে বড় উৎপাদনকারী দেশ চীন ও ভারতসহ অনেক দেশ বিনেয়োগে আগ্রহী। এ শিল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকার অধিক বিনিয়োগ রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।’

ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন বলেন, ‘উন্নত গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি সিরামিক পণ্যের কদর বাড়ছে। শুধু তাই নয়, একইসঙ্গে নতুন নতুন বাজারও সৃষ্টি হচ্ছে।’

তিনি বলেন, ‘সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫ দেশের চতুর্থ ও এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। সিরামিক প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা এ এক্সপোতে তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই এক্সপোর মাধ্যমে দেশীয় সিরামিক পণ্য বাজারজাতকরণের পাশাপাশি তা ব্যবহারেও সচেতনতা বাড়ানো হবে।’

ইরফান উদ্দীন বলেন, ‘সিরামিক শিল্পে প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতকে পুরোপুরি বদলে দেবে বলে আমরা বিশ্বাস করি। অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিং এবং উন্নতমানের প্রোডাকশন লাইনের মাধ্যমে উৎপাদন আরও দ্রুত, নির্ভুল এবং খরচ সাশ্রয়ী হবে। বর্তমানে বিশ্বব্যাপী স্মার্ট টাইলস এবং সেন্সর ইন্টিগ্রেটেড পণ্যের জনপ্রিয়তা বাড়ছে, ভবিষ্যতে বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়বে। এক্সপোতে সেই প্রযুক্তিগুলোর সঙ্গে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এক যোগসূত্র স্থাপন হবে বলে আমরা মনে করি।’

চার দিনব্যাপী এ প্রর্দশনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে বাহারি পাহাড়ি ফলের মেলা
বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’
দেশি ফলের রঙে-গন্ধে মাতোয়ারা খামারবাড়ি
সর্বশেষ খবর
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
গ্যাস নিয়ে বড় সুখবর
গ্যাস নিয়ে বড় সুখবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম