রেলওয়েকে আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি দিলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয়—এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) জারি করা এনবিআরের আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসটআর) চাওয়া হবে না।

এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

সরকারি দফতরগুলোর ক্ষেত্রে কর-সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র দাখিল নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াগত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/জিএম/এম/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের