ডিবেঞ্চার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে ওয়াটা কেমিক্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৭:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:৪৮

ওয়াটা কেমিক্যালস পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল কোম্পানি কর্তৃপক্ষের ডিবেঞ্চার ছেড়ে টাকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে পুঁজিবাজার থেকে আবারও ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে পারবে কোম্পানিটি।
সোমবার কমিশনের ৫৬৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবেঞ্চারটি হবে রিডিমেবল, নন কনভার্টবেল (যা শেয়ারে রূপান্তর হবে না), কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ। যার মেয়াদ হবে ৬ বছর। ১ বছর গ্রেস পিরিয়ডসহ ডিবেঞ্চারটি ৭ বছরে পূর্ণ দায়মুক্ত হবে। তবে শুধু ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ডিবেঞ্চারে অর্থায়ন করবে।
ডিবেঞ্চার ইস্যুর করার মাধ্যমে কোম্পানিটি অর্থ উত্তোলন করে দেশি বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ কেনার আগে বিআরএমই সম্পন্ন করবে।
ওয়াটা কেমিক্যাল রিডিমেবল, নন কনভার্টবেল, কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিভ ডিবেঞ্চারের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। মোট ডিবেঞ্চারের সংখ্যা হবে ৩ কোটি ৫০ লাখ।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম