ঈদের বাজারে মুরগি-ডিম-মাছের দামে অস্বস্তি

আবু ছালেহ আতিফ
১৩ মার্চ ২০২৬, ১৪:২১আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৪:৪০

পবিত্র রমজান মাস শেষের দিকে। আর মাত্র কয়েকদিন পরই ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে মাছ, মাংস ও ডিমের দাম বাড়তে শুরু করেছে। মাছের মধ্যে ইলিশের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়েছে। ডিমের ডজনে বেড়েছে ১০ টাকা এবং মাংসের মধ্যে দেশি, পাকিস্তানি ও পোল্ট্রি মুরগির দাম আগের তুলনায় কেজিপ্রতি ৫০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার, নারিন্দা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ সপ্তাহে বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। বেগুন বিক্রি হচ্ছে কেজি ৬০ টাকা দরে, যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কম। করলা ছাড়া প্রায় অধিকাংশ সবজি ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ১৫-২০ টাকা এবং পেঁয়াজ ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ঈদের আগে মাছের দামও ঊর্ধ্বমুখী। রুই ও কাতলা মাছের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা বেড়ে এখন ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও ছিল ২৪০-২৫০ টাকা। এছাড়া ইলিশ মাছের দাম কেজিতে প্রায় ২০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন রায়সাহেব বাজারের এক মাছ বিক্রেতা। তিনি জানান, বড় আকারের ইলিশ ১ হাজার ৬০০ টাকা কেজি এবং মাঝারি আকারের ইলিশ ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডিম

দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, নদীতে মাছের সরবরাহ কম। এ জন্য দাম বেড়েছে, সামনে আরও বাড়তে পারে।

আরেক মাছ ব্যবসায়ী জানান, প্রায় সব মাছের দামই কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়েছে। বর্তমানে তেলাপিয়া মাছ কেজি ২২০ টাকা, ছোট রুই ২৬০ টাকা, বড় রুই ৩২০ টাকা, বড় পাঙাশ ২২০ টাকা এবং ছোট পাঙাশ ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আজ বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকা এবং সোনালি ও লেয়ার মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগি বিক্রি হতো ২৮০-৩০০ টাকায় এবং লেয়ার মুরগি ছিল ২৭০-২৯০ টাকা কেজি। অন্যদিকে বর্তমানে দেশি মুরগি কেজিপ্রতি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগেও ছিল ৬০০-৬২০ টাকা।

রায়সাহেব বাজারের মুরগি ব্যবসায়ী জাহিদ বলেন, “ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে মুরগির চাহিদা বাড়ে। সেই সঙ্গে বাড়ে দামও। এ বছরও ঈদ সামনে রেখে মুরগির বাজার চড়া। গত এক সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম বাড়ছে।”

এদিকে দীর্ঘদিন ধরে ফার্মের মুরগির ডিমের দাম নিম্নমুখী থাকলেও বর্তমানে তা কিছুটা বেড়েছে। এখন এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। অর্থাৎ প্রতি ডজনে প্রায় ১০ টাকা বেড়েছে।

রমজান শেষের দিকে হওয়ায় বাজারে ছোলা ও ডালের দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। চিনির দামও আগের মতো ১০০-১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সবজি

গরু ও ছাগলের মাংসের দাম আপাতত স্থিতিশীল থাকলেও ঈদের আগে তা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার এক মাংস ব্যবসায়ী বলেন, “গরুর মাংস এখনো ৮৫০ টাকা কেজিতে বিক্রি করছি। তবে গরুর সরবরাহ কম থাকায় ঈদের আগে দাম বাড়তে পারে।”

এদিকে কিছুদিন আগে বাজারে ভোজ্যতেলের সংকট থাকলেও বর্তমানে সরবরাহ কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সংকট কাটেনি। এক দোকানে না পেলেও অন্য দোকানে ঘুরে ক্রেতারা তেল পাচ্ছেন। বর্তমানে প্রতি লিটার বোতলজাত তেল ১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য মুদিপণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। রায়সাহেব বাজারের কয়েকটি মুদির দোকানে সাধারণ মানের আটাশ চাল কেজি ৬৫ টাকা এবং মিনিকেট চাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের নাজিরশাইল চাল কিনতে কেজি প্রতি গুনতে হচ্ছে ৮৬ টাকা। এছাড়া সুগন্ধি চিনিগুড়া চালের দাম কেজি প্রতি ১৪৫ টাকা।

ডালের বাজারে মসুর ডাল ১৫৫ টাকা, মুগ ডাল ১৭৫ টাকা এবং বুটের ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মসলার বাজারে বেশ চড়া দাম লক্ষ করা গেছে। প্রতি কেজি এলাচ ৩ হাজার ২০০ টাকা, লবঙ্গ ১  হাজার ৬০০ টাকা এবং জিরা ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শুকনো মরিচ ২৮০ টাকা, হলুদ ৩০০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রান্নার অপরিহার্য উপাদান চিনি বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে এবং রসুন ২২০ টাকা কেজিতে।

সাধারণ আটা ও ময়দা যথাক্রমে ৪৫ ও ৫৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া ১২৫ গ্রাম স্যাভলন সাবানের খুচরামূল্য রাখা হচ্ছে ৭৫ টাকা।

/এমএএল/আরকে/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের