নর্থ-ইস্ট বিজনেস সামিটে অংশ নিতে ভারতে গেছেন বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ২০:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৩:৪০

তোফায়েল আহমেদ নর্থ-ইস্ট বিজনেস সামিটে যোদ দিতে ভারতে গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সকালে তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী বৃহস্পতিবার ভারতের মনিপুরস্থ ইম্ফলে এ বিজনেস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের মিনিষ্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিওন ও মনিপুর রাজ্য সরকারের সহযোগিতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সএ সামিটের আয়োজন করেছে।
ভারত সরকারের নর্থ-ইস্ট পলিসির করণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে বাণিজ্য সম্ভাবনা ও সুযোগ আসিয়ানভুক্ত দেশ সমুহের কাছে তুলে ধরতে এ সামিটের আয়োজন করা হয়েছে।
সামিটে ভারতের কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্ট অফ নর্থ-ইস্টার্ন রিজিওন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন মনিপুর রাজ্যের চিফ মিনিস্টার অকরাম আইবোবি সিং। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিবেন। এছাড়া সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভারত ও আসিয়ানভুক্ত দেশ সমুহের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তোফায়েল আহমেদ।
আগামী ৮ এপ্রিল মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে