গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৩:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৩:৪৩

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের কোম্পানি কর্তৃপক্ষ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তার ওয়ারেন্ট বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত লভ্যাংশের ওয়ারেন্ট বিতরণ চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে লভ্যাংশ ওয়ারেন্ট সংগ্রহ করা যাবে। কোম্পানির রেজিস্টার্ড অফিস গ্রীনডেল্টা এইমস টা্ওয়ার (৬ষ্ঠ ফ্লোর), ৫১-৫২ মহাখালী সি/এ, ঢাকা থেকে লভ্যাংশ ওয়ারেন্ট সংগ্রহ করা যাবে। তবে যারা সংগ্রহ করতে পারবেন না বিও হিসাবে উল্লেখিত ঠিকানায় বিনিয়োগাকারীদের লভ্যাংশ ওয়ারেন্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
গত ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭১ টাকা ৯৬ পয়সা।
/এসএনএইচ/ 

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের