বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

বালা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৬, ১৬:৫৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১৮:৩৮

দেশে বেকারত্ব কমানো ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য রয়েছে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা। পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ ও ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এদিন বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনও প্রকল্প রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কোনও বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।

নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে।

স্টার্টআপদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ

স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরও একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন।

শুধু ঋণ নয়, স্টার্টআপ খাতে ইক্যুইটি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ নামে একটি ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানিও গঠন করা হয়েছে। স্টার্টআপ উদ্যোগগুলো এ প্রতিষ্ঠান থেকে ইক্যুইটি সহায়তা নিতে পারবে।

বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ৫ হাজার টাকা ভাতা

মন্ত্রী জানান, ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) -এর আওতায় বাংলাদেশ ব্যাংকের পিআইইউ- এসআইসিআইপি পরিচালিত এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাব্য উদ্যোক্তাদের এক মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এই প্রশিক্ষণের জন্য কোনও ফি দিতে হয় না। বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে উদ্যোক্তাদের ৫ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

/এসএমএ/এম/
সম্পর্কিত
জিডিপির ২-৩ শতাংশে সৃজনশীল অর্থনীতির অবদান চান অর্থমন্ত্রী
অডিট-ভীতি দূর করতে কর ব্যবস্থা সহজ হচ্ছে: অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ক্রিকেটে ফলোঅন কী, কখন দেওয়া হয় এবং কেন?
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ