পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং লিমিটেড কর্তৃপক্ষ কোম্পানিটির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ই-টিন নম্বর সরবরাহের অনুরোধ জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানির রেকর্ড ডেটের আগে বিনিয়োগকারীরা নিজ ব্রোকার হাউজের মাধ্যমে বিও হিসাবে ১২ ডিজিটের ই-টিন নম্বর যোগ করতে পারবে। কোম্পানির যেসব শেয়ারহোল্ডার বিও নম্বরে ই-টিন নম্বর সরবরাহ করবে না তাদের লভ্যাংশের ওপর ১৫ শতাংশ ট্যাক্স কাটা হবে।
সংশোধিত তথ্য প্রযুক্তি আইন-১৯৮৪ এর ৫৪ ধারা অনুযায়ী ই-টিন নম্বর ধারী বিনিয়োগকারীদের পুঁজিবাজার থেকে অর্জিত লভ্যাংশের ওপর ১০ শতাংশ ট্যাক্স ধার্য করা হবে। অন্যথায় ১৫ শতাংশ ট্যাক্স কাটা হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২২ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মে।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা।
/এসএনএইচ/








