ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠন করা হবে, সেবা চলবে নিরবচ্ছিন্ন: নতুন প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৭:৫৯আপডেট : ১৫ জুন ২০২৬, ১৭:৫৯

দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। একই সঙ্গে তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, ব্যাংকের সব ধরনের সেবা ও লেনদেন স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন থাকবে।

সোমবার (১৫ জুন) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নতুন প্রশাসক বলেন, ‘ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে। আমি সীমিত সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করব। আমাদের লক্ষ্য হলো ব্যাংকটিকে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়া এবং একটি নিরপেক্ষ বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করা।’

ব্যাংকের গ্রাহক, আমানতকারী ও বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতেও সব ধরনের সেবা নিরবচ্ছিন্নভাবে চলবে।’

এর আগে রবিবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসক হিসেবে তিনি পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব পরিবর্তনকে ঘিরে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়। গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করলে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওই নিয়োগের পর থেকেই কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এর ধারাবাহিকতায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় ব্যাংকের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা ও আস্থার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে আমানত উত্তোলনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে প্রায় আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ এবং নতুন করে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ ব্যাংকটির প্রতি গ্রাহক ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রশাসকের আশ্বাসও চলমান সংকট নিরসনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তারা।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবিবি
গ্রাহকদের আশ্বস্ত করলেন ইসলামী ব্যাংকের নতুন প্রশাসক
ইসলামী ব্যাংকে দ্রুত পূর্ণাঙ্গ পেশাদার পর্ষদ গঠনের দাবি গ্রাহক ফোরামের
সর্বশেষ খবর
ফের পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
ফের পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ
হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ
মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা
মেসির ক্ষুধা অন্যদের চেয়ে আলাদা
সরকারি প্রতিবেদনকে সঠিক মনে করেন না আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
ছয় শিশুর মৃত্যুসরকারি প্রতিবেদনকে সঠিক মনে করেন না আদ-দ্বীনের নির্বাহী পরিচালক
সর্বাধিক পঠিত
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান