সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।
গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৫০ কোটি ১১ রাখ টাকা। যার মধ্যে ডিএসইতে কমেছে ৪৫ কোটি ১৭ লাখ টাক, আর সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৯৪ লাখ লাখ টাকা।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৯ পয়েন্ট, আর সিএসসিএক্স কমেছে ৫৮ পয়েন্ট।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি ১৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং ৭ দশমিক ১৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২০৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, আমান ফিড, বিএসআরএম লিমিটেড, পাওয়ার গ্রিড, ইবনে সিনা, এক্সিম ব্যাংক, এসিআই এবং তিতাস গ্যাস।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৮৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ৯৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৩১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৪৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৯৮৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ১২ পয়েন্ট কমে ১২ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা লিমিটেড, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলটেক্স লিমিটেড, বারাকা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, ড্রাগন সোয়েটার এবং সিঙ্গার বিডি।
/এসএনএইচ/








