পুঁজিবাজারের লেনদেন

ডিএসইতে ১২৬, সিএসইতে ৮৪ কোম্পানির শেয়ার দর বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৫:২০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৫:২৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ১২৬টি কোম্পানি ও সিএসইতে ৮৪টি কোম্পানির শেয়ার দর গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

গত কার্যদিবসের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৪৩ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে ৫৬ লাখ টাকা।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ২৯ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৫ পয়েন্ট, আর সিএসসিএক্স বেড়েছে ১০ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, আমান ফিড, লংকা-বাংলা ফিন্যান্স, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড, ইবনে সিনা, মেঘনা পেট্রোলিয়াম, বারাকা পাওয়ার, পাওয়ার গ্রিড এবং ‍যমুনা অয়েল।
মঙ্গলবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৩৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৬৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৯৯০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ডোরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিল, বারাকা পায়ার, বেক্সিমকো লিমিটেড, যমুনা অয়েল এবং পদ্মা অয়েল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম