কারণ ছাড়াই দাম বাড়ছে আরামিটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৩:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৩:৫৫

আরামিট পুঁজিবাজারের তালিকাভুক্ত আরামিট লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে জানিয়েছে। সুতরাং কোনও কারণ ছাড়াই এ কোম্পানির শেয়ার দর বাড়ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত এক মাসে আরামিটের শেয়ার দর চিত্র জানা যায়, গত এক মাসে কোম্পানিটির শেয়ার ১২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ২০ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয় প্রায় ৪২২ টাকা। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর কয়েকদিন কমতে থাকে। গত ৭ এপ্রিল থেকে কোম্পানির শেয়ার দর ছিল ৩৬৭ টাকা। ওইদিনের পর থেকে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। গত ১৩ মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪৯৬ টাকায়। সুতরাং এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর প্রায় ১২৯ টাকা বেড়েছে।
সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানির কর্তৃপক্ষ চিঠি দেয়। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে তাদের পক্ষ থেকে মূল্য সংবেদনশীল কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আর শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনও কারণ তাদের জানা নেই।
‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ৬০ লাখ শেয়ার আছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে ৬৩ দশমিক ৪৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার আছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম