পুঁজিবাজারের তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিদেবন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।
জানা যায়, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ১ টাকা ৫৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৮ টাকা ৭১ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১২ টাকা ৫৮ পয়সা। গত অর্থবছরে একই সময়ে এ পরিমান ছিল ১২৪ টাকা ১৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছিল ১৪০ কোটি ১৯ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ৮১ পয়সা।
/এসএনএইচ/








