পুঁজিবাজারের তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেড কোম্পানির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) মুনাফা সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, উক্ত সময়ে কোম্পানিটির এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৮ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ০৭ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে (জুলাই-২০১৪ থেকে মার্চ-২০১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ২৩ পয়সা। সুতরাং চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ইপিএস কমেছে ৪৬ পয়সা।
চলতি অর্থবছরের নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৬ পয়সা এবং গত ৩০ জুন পর্যন্ত এনএভি ৩৯ টাকা ৫৭ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৫ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটির বর্তমান বাজারে ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩২১টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৬৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/








