মার্জিন ঋণ গ্রাহকদের তালিকা চেয়েছে আরএকে সিরামিকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:৫৬

আরএকে সিরামিকস পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণ গ্রাহকদের তালিকা চেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আরএকে সিরামিকস কোম্পানি কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণ গ্রহীতার নাম, বিও হিসাবের তথ্য, ইটিএন এবং শেয়ার ধারণের পরিমান আগামী ২৫ এপ্রিলের মধ্যে হালনাগাদ করতে বলেছেন।
এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে লভ্যাংশ পাওয়ার জন্য বেনিফিসিয়ারি নাম (ডিপি) ব্যাংক হিসাবের নাম, নম্বর, শাখা ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আর যে সকল বিনিয়োগকারীরা নগদ লভ্যাংশের যোগ্য অর্থাৎ রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে শুধুমাত্র তাদের তালিকা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পাঠাতে অনুরোধ করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, সম্প্রতি মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের অ্যাকাউন্টে না পাঠানোর বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। নির্দেশনা অনুযায়ী ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীরা সরাসরি তালিকাভুক্ত কোম্পানি বা মিউচ্যুয়াল ফান্ড ঘোষিত লভ্যাংশ পাবেন না। এ লভ্যাংশ জমা হবে ঋণদাতা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম