১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪২

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিং ও বিমাসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, এখন থেকে নির্ধারিত এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। এ জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করতে হবে।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা ১১টি খাত হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআর বলছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি অন্য কোনও পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা নিয়ে এর আগে জারি করা কোনো আদেশ থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী এ তালিকায় যেকোনও সময় নতুন খাত যুক্ত করা কিংবা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও সংরক্ষণ করেছে এনবিআর।

 

/জিএম/এম/
সম্পর্কিত
সিগারেটে যুক্ত হলো এনবিআরের নতুন বিধান
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার