বিশ্ব বাজারে তেলের দাম আরও কমলো

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ১৬:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৬:০৪

বিশ্ব বাজারে তেলের দাম আবারও কমলো বিশ্ব বাজারে তেলের দাম আরও এক ধাপ কমেছে। মূলত দোহায় অনুষ্ঠিত তেল উৎপাদনকারী দেশগুলোর বৈঠকে কোনও সিদ্ধান্তে না আসতে পারায় তেলের দাম আরও কমেছে।
বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
তেলের দর বাড়াতে গত রবিবার কাতারের দোহায় বৈঠকে বসে এর উৎপাদক দেশগুলো। কিন্তু এতে ইরান সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়।
ওই বৈঠকের পর বিশ্ব বাজারে ৭ শতাংশ দাম কমে এক ব্যারেল অপেক্ষাকৃত উন্নতমানের অপরিশোধিত ব্রেন্টক্রুড তেল ৪১ দশমিক ২৩ ডলার এবং ইউএস ক্রুড তেল ৩৮ দশমিক ৪৮ ডলারে বিক্রি হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে বৈঠকে ওপেকভুক্ত ও ওপেকের বাইরের বেশ কয়েকটি দেশ অংশ নেয়। বৈঠকে সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে বাজার চাঙ্গা করার কথা ভেবেছিল। কিন্তু ইরান তেলের বাজার চাঙ্গা হোক আর না হোক উৎপাদন বাড়াতে চায়। ফলে দেশটি ওই বৈঠকে অংশ নেয়নি।
আন্তর্জাতিক বাজারে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় গত ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে পণ্যটির দাম কমতে থাকে। ওই সময় এক ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ১১৭ ডলার। গত দেড় বছরে এই দর কমতে কমতে ২৬ ডলারে এসে ঠেকে। এরপরই নড়েচড়ে বসতে শুরু করে তেল উৎপাদনকারী দেশগুলো। তারই ধারাবাহিকতায় রবিবার দোহায় বৈঠকে বসে ওপেকভুক্ত দেশগুলো। বৈঠকের তেলের উৎপাদন জানুয়ারির পর্যায়ে সীমিত করার চুক্তি হওয়ার কথা ছিল।
/এসএনএইচ/

সম্পর্কিত
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
এক সপ্তাহে ভারতের রিজার্ভ কমলো ৮ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম