বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ উৎপাদনে আগ্রহী জাপান: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ২০:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২০:৫৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেটর উৎপাদনে জাপানের শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান ফুকোসিমা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, শতকরা ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী এ ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেটর বাংলাদেশের সুপার মার্কেট, রেস্টুরেন্ট, মৎস্য ও কৃষিজাত পণ্য সংরক্ষণ ও মূল্য সংযোজনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে শিল্পমন্ত্রী আমির হোসন আমুর বাসায় বাংলাদেশ সফররত ফুকোসিমা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের একটি প্রতিনিধিদল বৈঠক করে এ আগ্রহের কথা জানিয়েছেন।
বৈঠকে ফুকোসিমা ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপনের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তা ও জমি বরাদ্দ চান।
প্রাথমিকভাবে তারা বাংলাদেশে সরকারের সাথে যৌথ বিনিয়োগে ফুকোসিমা ব্রান্ডের রেফ্রিজারেটর সংযোজনের প্রস্তাব দেন। পরবর্তীতে একই প্রযুক্তি ব্যবহার করে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্রান্ডের ফ্রিজ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধ দল।
বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির উপযোগী গুণগতমানের ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফুকোসিমা বাংলাদেশে কারখানা স্থাপন করতে চাইলে সরকার জমি বরাদ্দসহ সব ধরণের সহায়তা দেবে বলেও জানান শিল্পমন্ত্রী।
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক