নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।
রামপালে ৯১৮ একর জমিতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাছেই বিদ্যমান জমি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না।
বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ
কাজের অপেক্ষায় লাখ লাখ তরুণ, বাংলাদেশ নিয়ে উদ্বেগে বিশ্বব্যাংক
দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষ কর্মী তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
সার, বীজ, শ্রমিকের মজুরি ও চাষাবাদের অন্যান্য উপকরণের বাড়তি দামে উৎপাদন খরচ নিয়ে তাদের দুশ্চিন্তাও রয়েছে। শেষ পর্যন্ত ভালো ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য পাওয়া গেলে লাভের মুখ দেখার আশা তাদের।
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংবা পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোতে পুনরায় হামলা চালায়, তাহলে অন্তত ‘৯টি দেশে’ পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। সোমবার (১৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা এই কঠোর বার্তা দেন।
অবশেষে ভিসা জটিলতার অবসান, উজবেকিস্তানের পথে হৃদয়
ভিসা থাকার পরও উজবেকিস্তানে যেতে পারেননি মুহতাসিন আহমেদ হৃদয়। তাসখন্দে যাওয়ার পথে ইমিগ্রেশনের বাধায় আটকে পড়েছিলেন বাংলাদেশের এই টেবিল টেনিস খেলোয়াড়।
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান মানেই দর্শকের উম্মাদনা। মৃত্যুর সময় এ তারকা অনেকগুলো অপ্রকাশিত গান রেখে গেছেন। রবিবার (১৮ অক্টোবর) তার মৃত্যুবার্ষিকীতে জানা গেল অপ্রকাশিত গানের সংখ্যা কত।