ডেল্টা-ব্র্যাক হাউজিংয়ের শেয়ার প্রতি আয় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৭

ডেল্টা-ব্র্যাক হাউজিং পুঁজিবাজারের তালিকাভুক্ত ডেল্টা-ব্র্যাক হাউজিং লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩৫ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত অর্থবছরে একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪০ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে মাত্র ৩৫ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের গত নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৫৩ পয়সা। সুরাতং এক বছরের ব্যবধানে নয় মাসের হিসাবে কোম্পানির ইপিএস বেড়েছে মাত্র ৭০ পয়সা।
এছাড়া উক্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৫ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ২৫ টাকা ৯৫ পয়সা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম