আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি লোকসান ১১ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৩:৪০

আইসিবি ইসলামী ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ০১ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্যে (এনএভি) লোকসান দাঁড়িয়েছে ১৪ টাকা ৮২ পয়সা এবং গত বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যে (এনএভি) লোকসান ছিল ১৪ টাকা ৭০ পয়সা।
এছাড়া কোম্পানির পুঞ্জিভূত মোট লোকসানের পরিমান দাঁড়িয়েছে ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের ঋণাত্বক ইক্যুইটি দাঁড়িয়েছে ৯৮৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম