পুঁজিবাজারের তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ১ টাকা ৩৮ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা। গত অর্থবছরে একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৫১ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ১ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের গত নয় মাসে (জুলাই-২০১৫ থেকে মার্চ-২০১৬) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ০৭ পয়সা। সুরাতং এক বছরের ব্যবধানে নয় মাসের হিসাবে কোম্পানির ইপিএস বেড়েছে ২১ পয়সা।
এছাড়া উক্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৭ টাকা ২৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ৭৪ টাকা ৫১ পয়সা।
এছাড়া উক্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৯ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল মাত্র ৯ টাকা ৭৬ পয়সা।
/এসএনএইচ/








