একনেকে ৬১০০ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৫:১১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৬:২০

একনেক সভা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৯৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আজকের সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬ হাজার ৯৯ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৫৪৩ কোটি ৫০ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৫৫ কোটি ২২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৪০০ কোটি ৯৬ লাখ টাকা। প্রকল্পগুলোর অন্যতম হলো ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবন নির্মাণ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প ইত্যাদি।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী ক্রিকেটার মুস্তাফিজের অনেক প্রশংসা করেছেন। মুস্তাফিজ এ মুহূর্তে আমাদের জাতীয় গর্ব। তিনি দেশকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে গেছেন। মুস্তাফিজ এখন সন্দেহাতীতভাবে বিশ্বের ১ নম্বর বোলার।
তিনি আরও বলেন, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। মুস্তাফিজ দেশের ক্রীড়াজগতের উন্নয়নে কাজ করছেন। একটি জাতি তখনই উন্নত হবে, যখন ওই জাতি অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করবে।

আরও পড়ুন:
জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল কায়েদার
সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি


/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম