আগারগাঁওয়ে হচ্ছে স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ভবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৭:২০আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৭:৩৩

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ রাজধানীর শেরেবাংলা নগরে ২৮ একর জমির ওপর সাড়ে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ভবন। ভবনটি নির্মিত হলে সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের (বাস্থবক) নিজস্ব কোনও ভবন না থাকায় ভাড়া করা ভবনে কার্যালয়ের কার্যক্রম চলে। এ প্রেক্ষিতে ভবন নির্মাণের জন্য শেরেবাংলা নগরে ২৮ একর জমি বরাদ্দ দেয় সরকার। সম্প্রতি ওই জমিতে ভবন নির্মাণের জন্য প্রস্তাব করে নৌ-পরিবহন মন্ত্রণালয়। গত ডিসেম্বর মাসে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) ৩৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি পুনর্গঠন করে একনেকে পাঠায়। আগামী জুলাই মাসে ভবন নির্মাণের কাজ শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে নির্মাণ শেষ করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ তলার ভিত্তিসহ ২টি বেজমেন্ট ও ৬তলা অফিস স্পেস অর্থাৎ মোট ৮তলা ভবন নির্মাণ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে মত দিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধি পাবে। এতে দেশের স্থল বন্দরসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন সহজ হবে।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) প্রতিষ্ঠা হওয়ার পর ২২টি ল্যান্ড কাস্টমস স্টেশনকে স্থলবন্দরে উন্নীত করেছে। আরও দুটি কাস্টম স্টেশনকে স্থলবন্দরে রূপান্তরের বিষয় বিবেচনাধীন।
আরও পড়ুন:
জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আল কায়েদার
সব হত্যাকাণ্ড এক সূত্রে গাঁথা নয়: আইজিপি
/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি