হালনাগাদ আমদানি নিবন্ধন সনদ ছাড়া ঋণপত্র নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ২১:৩০আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১:৩০

বৈধভাবে নবায়ন বা হালনাগাদ করা আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়া ঋণপত্র (এলসি) না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সব অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এটি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় উল্লেখ রয়েছে– সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোনও কোনও বাণিজ্যিক ব্যাংক বৈধ ও হালনাগাদ আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়াই ঋণপত্র খুলছে। এ কারণে পণ্য চালান খালাস করতে গিয়ে রেয়াতি সুবিধা দেওয়ার সময় জটিলতা সৃষ্টি হচ্ছে। হালনাগাদ শিল্পভােক্তা আইআরসি প্রদর্শনে ব্যর্থ হয়ে রেয়াতি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পণ্য চালান খালাস বিলম্বিত হওয়ায় শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সামগ্রিক বিনিয়ােগকে বাধাগ্রস্ত করছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণে এলসি ফরম গ্রহণের সময় এবং ঋণপত্র স্থাপনের আগে বৈধ ও হালনাগাদ আইআরসি সনদপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী