শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ দিলো ইডটকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৩

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ২১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে শীর্ষ স্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে ইডটকো’র কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে তাদের গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৩৫৬ টাকার চেক হস্তান্তর করেন।

শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৭৫টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে।

তহবিলে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জমার পরিমাণ প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়।

এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মহিদুর রহমান, ইডটকো’র মানবসম্পদ বিষয়ক পরিচালক রিজওয়ান হামিদ কোরেশী, গভার্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার জাফর আহমেদ খান এবং রেগুলেটরি করপোরেট অ্যাফেয়ার্স নাসের বিন মজিদ খান উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের