ঢাকার দূষণ রোধ ও নদী দখলমুক্ত করতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩

ঢাকা ও আশপাশের এলাকার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা উন্নত, পানি দূষণ কমানো এবং খাল-নদী পুনরুদ্ধারে ৩৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ। প্রতি ডলার ১২২ টাকা ৩৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে ৪ হাজার ৫২৮ কোটি টাকা।

বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়। এই অর্থ মূলত ঢাকার দূষণ রোধ ও নদী নালা দখলমুক্ত করার কাজে ব্যবহার হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকায় পানি দূষণ কমাতে স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করা হবে; যা দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক এবং জিডিপির এক-তৃতীয়াংশ তৈরি করে। এই কর্মসূচিটি সিটি করপোরেশন এবং ওয়াসাকে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনে শক্তিশালী করা হবে। যাতে ৫ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ পানি ও ৫ লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় আনা যায়। যাতে করে মানুষকে উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা দেবে, দূষণ এবং পরিষেবার ঘাটতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলিকে অগ্রাধিকার দেবে।

বাংলাদেশ ও ভুটান নিযুক্ত বিশ্বব্যাংক বিভাগের পরিচালক জ্যাঁ পেম বলেন, ঢাকার মানুষের জন্য পানি হলো জীবনরেখা। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের কারণে পানি দূষণ বাড়ছে। দূষণ শহরে ছাড়িয়ে গেছে; যা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এই কর্মসূচি সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার নদী ও খালের দূষণ কমাতে এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরিতে সহায়তা করবে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
লেহ যাওয়ার পথে কেন এক রাত জিসপায় থাকেন পর্যটকরা?
শহরের কোলাহল ভুলে ঘুরে আসুন দুর্গাপুর-চন্দ্রডিঙ্গার মায়াবী প্রকৃতিতে
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
খসড়া সাইবার সুরক্ষা আইন ভিন্নমত ও বাক্-স্বাধীনতার জন্য হুমকি: টিআইবি
খসড়া সাইবার সুরক্ষা আইন ভিন্নমত ও বাক্-স্বাধীনতার জন্য হুমকি: টিআইবি
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
আমীরুল, আর ফোটাবেন না ছড়ার হুল...
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন