স্বাধীনতা দিবসে নিরাপদ সড়কের শপথে মাশরাফি-তাসকিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ মার্চ ২০১৮, ১৬:০২আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৬:৩৪

নিরাপদ সড়কের শপথ পাঠ অনুষ্ঠানের মঞ্চে অন্য অতিথিদের মাঝে মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ (ছবি: সংগৃহীত) স্বাধীনতা দিবসে নিরাপদ সড়কের শপথে শামিল হলেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। স্বাধীনতার চেতনায় নিরাপদে পথ চলার লক্ষ্যে শপথ করেছেন তারাও। সোমবার (২৬ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে এর আয়োজন করে এসিআই মোটরস লিমিটেড। সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে সতর্কতার সঙ্গে মোটরসাইকেল চালাতে সেখানে শপথ নিয়েছেন হাজারও চালক।

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করতে মোটরসাইকেল দিয়ে ‘ইয়াহামা’ লোগো তৈরির বিশ্বরেকর্ড গড়েন চালকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম হাফিজ আখতার। এয়াড়াও অংশ নেন লেখক আনিসুল হক, ইউটিউব তারকা সালমান মুক্তাদির, এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এফএইচ আনসারী, এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস প্রমুখ।

স্বল্পন্নোত থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার যোগ্যতা অর্জন করায় স্বাধীনতা দিবসের এই শপথ পাঠের অনুষ্ঠান বাংলাদেশকে উৎসর্গ করেছে এসিআই মোটরস লিমিটেড। এর অংশ হিসেবে ছিল দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় একটি ইয়ামাহা মোটরবাইক। পরবর্তী ১০ জন পেয়েছেন কক্সবাজার ভ্রমণের সুযোগ।

মোটরসাইকেল দিয়ে ‘ইয়াহামা’ লোগো তৈরির বিশ্বরেকর্ড গড়েন চালকরা (ছবি: সংগৃহীত) আয়োজকরা মনে করেন, সময় বাঁচাতে ও ব্যক্তিগত যানবাহন হিসেবে মোটরবাইক স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে সব বয়সীদের কাছে। দেশের অর্থনীতিতেও ভূমিকা রেখে চলেছে মোটরবাইকের বাজার।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি