সমর্থকদের ‘সরি’ বলেছেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৫:৫৮আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:০৫

কলম্বাতে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পরও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। ১০০ রানে ১ উইকেট পতনের পর ৫ রানে হারিয়ে ফেলে সাতটি উইকেট। এমন ব্যাখ্যাতীত ব্যাটিংয়ের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। সফরকারীরা হেরে যায় ৭৭ রানের ব্যবধানে। ম্যাচ হেরে সমর্থকদের উদ্দেশে পেসার তাসকিন আহমেদ সরি বলেছেন!

৫ রানে সাত উইকেটের পতন একটি রেকর্ডও বটে। ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধসের নজির। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে এমন ঘটনার জন্য ক্ষমা চাইলেন অভিজ্ঞ পেসার তাসকিন। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সমর্থক যারা আছেন, তারা চান আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউ স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবেই। আমরা চেষ্টা করেছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। সমর্থকদের তাই সরি বলছি।’

দল হারলেও তাসকিন ছিলেন দুর্দান্ত। তার আগুনে বোলিংয়েই শ্রীলঙ্কা ২৪৪ রানে অলআউট হয়েছে। ১০ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। বোলিংয়ে শেষটা দারুণ হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু দেখে তাসকিন ভেবেছিলেন, ম্যাচটা সহজেই তারা জিতে যাবেন, ‘আমরা যখন বোলিং করেছি, শেষটা দারুণ করেছি। তাদের যে অবস্থা ছিল, তার চেয়ে ৩০-৪০ রান কমে শেষ করতে পেরেছি। কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম ৫-৭ ওভার আগে জিতে যাবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধসটা আমাদের বড় ভুগিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক।’

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ম্যাচ হারলেও বাকি দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার আশা তাসকিনদের, ‘আপনারা জানেন আমরা কেমন দল। যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’ 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত