বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৫:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৫:০০

সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী লকডাউন। আর তাই রবিবারেই অনুষ্ঠিত হচ্ছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের ভোট।

রাজধানীর হোটেল রেডিসনে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ঢাকার নির্বাচনের ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সম্মিলিত পরিষদ ও ফোরাম নামের দুটি প্যানেল থেকে নির্বাচনে ৩৫ পরিচালক পদে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাবি অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার নির্বাচনি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবার অর্থাৎ ২০১৯-২১ মেয়াদে বিজিএমইএর মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন, বাকি ৩৫৮ জন চট্টগ্রামের। তাদের ভোটে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। বিজয়ীদের মধ্য থেকে পরে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি হবেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম