বিডার অনুমোদনে মিলবে আমদানি পুনঃঅর্থায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ২০:৩৪আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২০:৩৪

বিলম্ব পরিশোধ ব্যবস্থায় আমদানির ক্ষেত্রে পুনঃঅর্থায়ন কিংবা সময় বাড়ানো অনুমোদনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এখন থেকে বিলম্বমূল্য পরিশোধ ব্যবস্থায় সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে পরিশোধের সময় বাড়াতে কিংবা পুনঃঅর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন নিতে হবে। বিডা ও বস্ত্র অধিদফতরে নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য এ শর্ত মানতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আমদানি দায় পরিশোধ সময় পূর্ণ হওয়ার একমাস আগে বিডাতে আবেদন করতে হবে। এছাড়া বিদেশি সরবরাহকারী কিংবা ঋণদানকারী প্রতিষ্ঠান এক বছরের অতিরিক্ত সময় কিংবা উক্ত অতিরিক্ত সময়ের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা স্থানীয় আমদানিকারককে দেবে।

বিডার বেসরকারি খাতের বৈদেশিক ঋণ বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্দেশনাটি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম