কিছু পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৯:২৩আপডেট : ২০ জুন ২০২৩, ১৯:২৪

উৎপাদন খাতকে স্বাভাবিক রাখতে ১০ ক্যাটাগরির পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিপরীতে নগদ মার্জিনের হার শিথিল করতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় সব ব্যাংককে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি ওপেনিং মার্জিন রেট নির্ধারণ করতে বলেছে।

আগে এসব পণ্য আমদানিতে ৭৫ শতাংশ এলসি মার্জিন দিতে হতো আমদানিকারকদের।

এলসি খোলার মার্জিন শিথিল করা পণ্যের মধ্যে রয়েছে— শিল্প ও শিল্প-সংশ্লিষ্ট খুচরা যন্ত্রাংশ, টেক্সটাইল কাঁচামাল, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক পণ্য, ইউপিএস ও আইপিএস যন্ত্রাংশ।

অবশ্য ব্যাংক যদি গ্রাহকদের কাছ থেকে কোনও এলসি মার্জিন না নিয়েই পণ্য আমদানি করতে চায়, তাহলে আমদানি করতে পারবেন। তবে অন্য যেসব পণ্য আমদানির ক্ষেত্রে শতভাগ ও ৭৫ শতাংশ এলসি মার্জিন রয়েছে, তা বিদ্যমান থাকবে।

যদিও বর্তমানে আরও কিছু পণ্যে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি করা যায়। এসব পণ্যের মধ্যে রয়েছে— শিশুখাদ্য, প্রয়োজনীয় খাদ্যপণ্য, জ্বালানি, ওষুধ ও সরঞ্জাম, উৎপাদনমুখী স্থানীয় শিল্প ও রফতানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল, রফতানিমুখী শিল্প ও কৃষিপণ্য।

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি