চোরাচালানের সিগারেট বিক্রিতে এনবিআরের বিশেষ সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১৭:২১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:২২

চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা সিগারেট সরবরাহ, বাজারজাতকরণ ও বিক্রির বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২ মার্চ) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন এ তথ্য জানান।

এনবিআর থেকে বলা হয়েছে, ব্যান্ডরোলবিহীন কিংবা জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট কিংবা বিড়ি তৈরি, মজুত, সরবরাহ, বিক্রি ও ব্যবহারও দণ্ডনীয় অপরাধ। তাই সব আমদানিকারক, উৎপাদনকারী, সরবরাহকারী ও ব্যবসায়ীদের দেশের প্রচলিত আইন পরিপালন ছাড়া বিদেশি সিগারেট আমদানি, উৎপাদন, সরবরাহ, বাজারজাত ও বিক্রি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের হেফাজতে চোরাচালান করা বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘কাস্টমস আইন, ১৯৬৯’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ এবং ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’ মোতাবেক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি