আন্দোলনরত শ্রমিকদের ‘কিছু দাবি’ মেনে সব কারখানা চালুর সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩

আন্দোলনরত শ্রমিকদের দাবির মুখে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে ঢাকার সাভার ও আশুলিয়ায় সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সকালে বিজিএমইএ‘র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিকরা যে টিফিন বিল পেতেন, এখন থেকে তার চেয়ে ১০ টাকা বাড়তি পাবেন। হাজিরা বোনাসের ক্ষেত্রে আরও ২২৫ টাকা করে বাড়তি পাবেন। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ ভেদাভেদ থাকবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা বিজিএমইএ ভবনে পোশাক খাতের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সংবাদ সম্মেলনটি আর হয়নি। পরে সকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক নিয়মেই চলবে সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা রফতানিমুখী সব তৈরি পোশাক কারখানা। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত শুক্রবারও (৬ সেপ্টেম্বর) দফায় দফায় এমন বৈঠক শেষে জানানো হয়েছিল, পরদিন থেকে খোলা থাকবে শ্রমিক অসন্তোষের মুখেপড়া কারখানাগুলো। যদিও পরবর্তী সময়ে আবারও নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি