অর্থ উপদেষ্টার সঙ্গে বিকালে বৈঠকে বসছেন ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৪:৫১আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:৫৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির জেরে উদ্ভূত অচলাবস্থা নিরসনে রবিবার (২৯ জুন) বিকালে ব্যবসায়ী নেতা ও আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জানা গেছে, বিকাল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশ নেবেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। এর আগে অথবা পরে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টা। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটি প্রথম সংলাপ।

ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন

রবিবার টানা দ্বিতীয় দিনের মতো রাজস্ব বিভাগের সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে অফিস কার্যত অচল।

বিশেষ করে বন্দরে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম থমকে গেছে। কন্টেইনার খালাস ও জাহাজে পণ্য ওঠানামা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আমদানিকারক ও রফতানিকারকরা। শুধু বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান অপসারণের দাবিতে স্লোগান চলছে আগারগাঁওয়ে

অপরদিকে, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দফতরের সামনে রবিবারও দেখা গেছে বিশাল জমায়েত। আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে স্লোগান দিচ্ছেন। তাদের অভিযোগ, চলমান সংকটের পেছনে চেয়ারম্যানের একতরফা ভূমিকা ও অসহযোগিতাই দায়ী।

প্রসঙ্গত, গত ২২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারির মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ গঠনের ঘোষণা দেয় সরকার। এরপর থেকেই কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা রাজপথে নেমে আসেন।

/জিএম/আরকে/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি