প্রভিডেন্ট ফান্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪

এখন থেকে প্রভিডেন্ট ফান্ডে রাখা অর্থের লভ্যাংশকে আর ‘ইন্টারেস্ট’ বলা যাবে না, বরং এটাকে বলতে হবে ‘প্রফিট’ বা ‘মুনাফা’। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

মানবসম্পদ বিভাগ-১ এর মহাব্যবস্থাপক কাজী আকতারুলের সই করা সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সব অফিস ও বিভাগে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের গত ৬ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ ব্যাংক জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস-১৯৮৩ ও বাংলাদেশ ব্যাংক অ্যামপ্লো প্রভিডেন্ট ফান্ড রেগুলেশন, ১৯৫৬-এ উল্লিখিত ‘ইন্টারেস্ট’ শব্দটি ‘প্রফিট’ শব্দ দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে উল্লিখিত দুটি বিধান সম্পর্কিত সব ফরম ও তহবিল সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে ‘সুদ’ শব্দটি ‘মুনাফা’ শব্দ দিয়ে প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি